ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
logo
প্রকাশিত : জুন ২২, ২০২৬

মারামারি ও লুটপাটের মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে একটি মারামারি ও লুটপাটের মামলায় জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। আজ সোমবার (২২ জুন) দুপুরে আব্দুল্লাহ আল ফাহাদ পটুয়াখালী অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র জানায়, গত ২৭ মার্চ বাউফল পৌর শহরের বাজার ব্রিজের কাছে আল-আমিন নামের এক ফল ব্যবসায়ীর দোকানে হামলা করে মারধর ও লুটপাট করে আব্দুল্লাহ আল ফাহাদ ও তার সাথে থাকা কয়েকজন। ওই ঘটনায় আল-আমিনের পিতা ফজলুল হক মৃধা বাদি হয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদসহ স্থানীয় কয়েকজনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা করেন। (মামলা নং জিআর-৮৯/২৬)। দীর্ঘদিন পর ছাত্রদল নেতা ফাহাদ সোমবার উক্ত মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত উভয় পক্ষের শুনানী শেষে জামিন না মঞ্জুর করে ফাহাদকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট হুমায়ন কবির ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন এবং রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সিএসআই মো. শফিকুর রহমান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram