ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৮
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৬

মোবাইল ফোন ব্যবহার করায় মায়ের বকুনি, কুড়িগ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে মায়ের শাসনের অভিমানে নিপা রাণী রায় (১৭) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রোববার (২১ জুন) দুপুরের দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিপা রাণী রায় ওই এলাকার শ্রী নির্মল রায়ের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে নিপা রাণী একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতেন। বিষয়টি নিয়ে রোববার সকালে তার মা তাকে মোবাইল ফোন ব্যবহার না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য শাসন করেন। পরে অভিমান করে দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে নিপা।

একপর্যায়ে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল থে‌কে মরদেহ উদ্ধার করে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা শাসন করায় অভিমানে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram