ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২১
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৬

ঝিনাইদহকে শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয় নবাগত পুলিশ সুপারের

এসআই মল্লিক, ঝিনাইদহ: ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান। এ সময় তিনি ঝিনাইদহকে শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

রোববার (২১ জুন) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় নবাগত পুলিশ সুপার বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে এবং এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। তিনি বলেন, “ঝিনাইদহকে মাদকমুক্ত করতে যা যা করণীয়, তার সবটুকুই পুলিশ বিভাগ থেকে করা হবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শিশু নির্যাতন, আধিপত্য বিস্তার, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, কোনো ব্যক্তির অপরাধকে পুলিশ শুধু অপরাধ হিসেবেই দেখবে। ভিন্নভাবে বিবেচনার কোনো সুযোগ থাকবে না। আমি এখানে দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব নিয়ে বসে থাকব না, চলে যাব।

আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকসহ জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে সাংবাদিকরা পুলিশের গুরুত্বপূর্ণ সহযোগী। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram