ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৫
logo
প্রকাশিত : জুন ২১, ২০২৬

লাকসামে সরকারি খাল ভরাট করে বাঁধ নির্মাণের অভিযোগ

মোহাম্মদ আবদুর রহিম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসাম পৌরসভার ফতেহপুর এলাকায় সরকারি খাল দখল ও ভরাটের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, খাল ভরাটের ফলে এলাকার স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা ও পরিবেশগত ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, লাকসাম পৌরসভার ফতেপুর গ্রামের মৃত আলী আজগর মিয়ার ছেলে ব্যবসায়ী আবুল কালাম একই এলাকার বিএনপি নেতা নিখোঁজ হুমায়ূন কবির পারভেজের বাড়ির পূর্ব পাশের সরকারি খালের একটি অংশ দখল ও ভরাটের কার্যক্রম চলছে।

স্থানীয়রা জানান, খালটি দীর্ঘদিন ধরে এলাকার বৃষ্টির পানি ও আশপাশের জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। খাল দখল ও ভরাট অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে।

এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এনে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সরকারি খাল দখলমুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান।

পানি উন্নয়ন বোর্ডের লাকসামের দ্বায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহি উদ্দিন বলেন, বিষয়টি আমি এখন জেনেছি। খালটি পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ। অনুমতি ছাড়া বাঁধ নির্মাণ করা অবৈধ।

লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বাঁধ নির্মাণকারী ব্যক্তি প্রশাসন বরাবর একটি আবেদন দিয়েছেন। কাগজ-পত্র যাচাই-বাছাই করে বিষয়টি কি অবস্থা আছে দেখে বলা যাবে।

এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, সরকারি খাল বা জলাশয়ে কোনো ধরনের নির্মাণকাজ কিংবা ভরাটের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট হলে তাদের অনুমোদন নিতে হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল সরকারি খাল সংরক্ষণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, খাল দখল ও ভরাট রোধ করা না গেলে ভবিষ্যতে পরিবেশ ও জনজীবনের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram