ঢাকা
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৯
logo
প্রকাশিত : জুন ২০, ২০২৬

পিরোজপুরে নানাবাড়ি বেড়াতে এসে ২ সহোদরের সলিল সমাধি

পিরোজপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভেচকি গ্রামে এ ঘটনা ঘটে।

দুই সহোদর হলো, আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩)। তারা খাগড়াছড়ি জেলার মো. মহসিন মিয়ার ছে‌লে। তারা নিজ বাড়ি খাগড়াছড়ি থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।

প‌রিবার জানায়, শুক্রবার বিকেলে নানা বাড়ির উঠানে ২ ভাই খেলা করছিল। সন্ধ্যার দিকে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদেরকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা রায় বলেন, শিশু দুটিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে শিশু দুটি পানিতে ডুবে মারা গেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram