ঢাকা
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৬
logo
প্রকাশিত : জুন ১৮, ২০২৬

দেশীয় ফলের সাথে ভবিষ্যত প্রজন্মকে পরিচিত করতে হিলিতে ফল মেলা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি: "করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস" এমন স্লোগানকে সামনে রেখে হারিয়ে যাওয়া ও দেশীয় বিভিন্ন ফলের সাথে ভবিষ্যত প্রজন্মকে পরিচিত করতে এবং ফল খাওয়ায় আগ্রহী করাতে দিনাজপুরের হিলিতে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ফল মেলা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে অফিস প্রাঙ্গনে এই ফল মেলা অনুষ্ঠিত হয়। মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত ফজলি, আমরুপালি, বানানা ম্যাংগোসহ ১১ প্রজাতির নানা ধরণের আম এবং আতা, বন কাঁঠাল, বেল, চলতা, কামরাঙ্গাসহ বিভিন্ন প্রজাতির মোট ৪৬ প্রকার দেশি ও বিদেশি বিভিন্ন ফল প্রদর্শনী করা হয়।

এতে বক্তারা ফলের পুষ্টিগুন সম্পর্কে সকলকে অবগত করেন এবং বিভিন্ন দেশীয় ফলের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন। সেই সাথে প্রত্যেকের পুষ্টি চাহিদা মেটাতে ফল খাওয়ার কোন বিকল্প নেই তাই সকলকে ফল খাওয়ার পরামর্শ দেন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অনেকে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram