ঢাকা
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৬
logo
প্রকাশিত : জুন ১৮, ২০২৬

খানসামায় অবৈধ দখল উচ্ছেদে ইউএনও'র ২ দিনের আল্টিমেটাম

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় সড়ক ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ দখলদারদের আগামী দুই দিনের মধ্যে জায়গা ফাঁকা করার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।

বুধবার (১৮ জুন) সকালে আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট এলাকার শাপলা চত্বর ও যাত্রী ছাউনির সামনে অবৈধভাবে বসানো দোকানপাট পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, সংশ্লিষ্ট ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী। পাশাপাশি জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও মো. কামরুজ্জামান সরকার বলেন, “শাপলা চত্বর ও যাত্রী ছাউনির সামনে অবৈধভাবে দোকান বসানোর কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা আগামী দুই দিনের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা ফাঁকা না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “সরকারি জায়গা দখল করে কোনোভাবেই ব্যবসা পরিচালনা করা যাবে না। নিয়মের বাইরে কেউ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা মনে করছেন, অবৈধ দখল উচ্ছেদ হলে পাকেরহাট এলাকার যান চলাচল ও যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। আবার অনেকেই বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, ইউএনও এই বিষয়ে বারংবার ব্যর্থ হয়েছেন, এবারও ব্যর্থই হবে। এই সিন্ডিকেট কোনো ইউএনও ভাঙতে পারেনি, এবারও পারবে না।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram