ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৭
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশে ১১ বালুর স্তূপে লাল নিশানা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি বালুর স্তূপে লাল নিশানা টাঙানো হয়েছে। বুধবার (১৭ জুন) বিকালে উপজেলার বরকল ব্রীজ সংলগ্ন এলাকায় চন্দনাইশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা ও থানা পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার বিকালে উপজেলার বরকল ইউনিয়নের বরকল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে বালুর স্তূপের মালিক বা দায়িত্বশীল কাউকে না পাওয়ায় ১১টি বালুর স্তূপে লাল নিশানা টাঙানো হয়েছে। এসময় ২ জন ট্রাক চালককে বিশ হাজার, তেলের দোকানকে বিশ হাজার ও তামাক নিয়ন্ত্রণ আইনে দু'শ টাকা সহ মোট চল্লিশ হাজার দু'শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, বালুর মালিক দাবিদারকে বৈধ কাগজ-পত্র সহ যোগাযোগ করতে বলেছি অন্যথায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram