ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০৫
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

কালীগঞ্জে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, দুই সহযোগী আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদ হাসান আনন্দ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার ইউরো বাংলা গ্যাস ফ্যাক্টরি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসান আনন্দ উপজেলার মূলগাঁও চরপাড়া এলাকার আমিন মিয়ার পুত্র। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয়রা জানান, আনন্দ কয়েকজন সহযোগীকে নিয়ে ইউরো বাংলা গ্যাস ফ্যাক্টরির পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরির চেষ্টা করেন। একটি লাইনের সংযোগ বিচ্ছিন্ন থাকায় তারা বৈদ্যুতিক খুঁটি থেকে তার কেটে সরিয়ে নেওয়ার সময় অসাবধানতাবশত সচল বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আনন্দের মৃত্যু হয়।

বুধবার স্থানীয়রা নিহত আনন্দর দুই সহযোগী আশিক ও খাইরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের কাছ থেকে চুরি করা তারও উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পল্লী বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত দুইজনকে হেফাজতে নিয়ে চুরিকৃত তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, যার নং ২৪। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আটককৃতদের গাজীপুর আদালতে প্ররণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram