ঢাকা
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২২
logo
প্রকাশিত : জুন ১৭, ২০২৬

সোনামসজিদ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ট্রাকের ভেতর থেকে ভারতীয় নেশাজাতীয় ২০৮৫ বোতল ইসকুফ সিরাপসহ একজনকে আটক করেছে।

আটকৃত হচ্ছে, কুমিল্লা জেলার লাকসাম থানার পাশাপুর গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ রিয়াদ হোসেন (২০)।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১০ টার সময় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের
সোনামসজিদ বিওপি একটি চৌকষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘীস্থ প্রানীসম্পদ কোয়ারেন্টাইনের পার্শ্বে একটি বাংলাদেশি ট্রাকে (ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯০) তল্লাশী অভিযান পরিচালনা করে। এসময় ট্রাকের ভেতর থেকে ৭টি প্লাস্টিকের বস্তার মধ্যে থেকেভারতীয় নেশাজাতীয় ২০৮৫ বোতল ইসকুফ সিরাপ, ট্রাকসহ রিয়াদকে আটক করে বিজিবি সদস্যরা।

আটককৃত নেশাজাতীয় সিরাপ, ট্রাক শিবগঞ্জ থানায় হস্তান্তর শেষে একটি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram