ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৭
logo
প্রকাশিত : জুন ১৬, ২০২৬

ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো পদ্মা-রেলসেতু সংযোগ পিলারের নিচ থেকে মাটি কাটা

সাইমুন ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলাস্থ ফতুল্লার আলীগঞ্জ পয়েন্টে পদ্মা-রেল সেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এদিকে, পিলারগুলোর নিচ থেকে মাটি কাটার ফলে সেতুটি হুমকির মধ্যে পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা। তবে এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে এবং পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কর্মকর্তাদের চাঞ্চল্যকর পরস্পরবিরোধী বক্তব্যে ধূম্রজাল তৈরি হয়েছে।

অপরদিকে, দুই পক্ষের দুই ধরনের বিপরীতমুখী বক্তব্যে স্পষ্ট যে, তাদের মধ্যে প্রকল্পের তথ্যের ব্যাপারে যথেষ্ট সমন্বয়হীনতা রয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা জানান, মাটি কাটার জন্য অনুমতি আছে মর্মে এমন একটি কাগজ দেখিয়ে পিলারের গোড়ার মাটি ইটভাটায় বিক্রি করছে স্থানীয় প্রভাবশালী একটি কুচক্রী মহল।

এ বিষয়ে ফতুল্লার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান জানান, সদর ইউএনও'র নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেতুটি রেলওয়ের হলেও প্রকল্পটির দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। যারা মাটি কেটে নিচ্ছে তারা জানিয়েছে, প্রকল্পের নির্মাণকারী সংস্থা চায়না কোম্পানির থেকে মাটি কাটার ওয়ার্ক অর্ডার পেয়েছেন তারা। এটি এই প্রকল্পের কাজেরই অংশ। যেহেতু এটি নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে তাই আপাতত মাটি কাটার কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, যারা মাটি কাটছেন তাদের নাকি অনুমতি আছে। তবে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা শিমুল কুমার সাহা জানান, বাংলাদেশ রেলওয়ে কখনো এমন মাটি কাটার অনুমোদন দেয় না। তিনি স্পষ্ট জানিয়েছেন রেলওয়ে এমন কোনো কাজের অনুমতি দেয়নি।

পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের উপপরিচালক আমিনুল করিম বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জে পদ্মা রেল সেতুর সংযোগ পয়েন্ট পিলারের নিচ থেকে মাটি কাটা হচ্ছে। পিলার নম্বর ৭৬ থেকে ৯০ পর্যন্ত প্রায় ৬০০ মিটার দৈর্ঘ্যের এই জায়গাটি আগে জলাশয় ছিল। চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি কন্ট্রাক্টর মাটি বা বালু দিয়ে স্থানটি ভরাট করে ভায়াডাক্ট নির্মাণকাজ শেষ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ঐ অঞ্চলে আগের মতো জলাশয় খনন করা হচ্ছিল বলে তিনি জানিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram