ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:০০
logo
প্রকাশিত : জুন ১৬, ২০২৬

কক্সবাজারের ঈদগাঁও খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও খাল থেকে বল্লভ দে (৩২) নামক এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতি পাড়া পয়েন্ট থেকে মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয়রা দুপুর ১টা ৩০ মিনিটের দিকে খালে মরদেহ ভাসতে দেখে ঈদগাঁও থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, নিহত যুবক স্থানীয় বঙ্গিম বাজার এলাকার মিলন দে-র পুত্র।

জালালাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার কামাল হোসেন জানান, বল্লভ দে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সোমবার রাত আনুমানিক ১টার দিকে সবার অজান্তে ঘর থেকে তিনি বের হয়ে যান। তার মা নিয়তি দেবী ভোরে ছেলেকে না পেয়ে মেম্বারকে ফোন করে বিষয়টি জানান। এরপর থেকে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে দুপুরে ঈদগাঁও খালের ছাতি পাড়া এলাকায় তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়।

বঙ্কিম বাজারের ব্যবসায়ী গিয়াস উদ্দিন জানান, নিহত যুবকটি অপ্রকৃতিস্থ ছিলেন। বিবাহিত এই যুবক স্থানীয় হোটেলে পানি আনার কাজ করতেন।
তিনি মৃগী রোগী ছিলেন।

ওসি এটিএম শিফাতুল মাজদার আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। রিপোর্ট শেষে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram