

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে মাদারীপুরের রাজৈরের টেকেরহাটে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) ১১ টায় রাজৈরের টেকেরহাট বন্দরে স্বেচ্ছাসেবী সংগঠন নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উদ্যোগে র্যালি করেন তরুণ রক্তদাতারা। এরপরে টেকেরহাট তালুকদার ডিজিটাল প্লাজার পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ, নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর শেখ, আরিফুজ্জামান বেগ টিপু, মশিউর রহমান, ইউ এস মডেল হাসপাতালের চেয়ারম্যান সৈয়দ সোহেল, সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, তালুকদার ডিজিটাল প্লাজা শপিং মলের পরিচালক ও নবজীবন ব্লাড কালেকশন গ্রুপের উপদেষ্টা নূর হোসেন ঢালী, রাজৈর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন ইমন, আরাফ বাংলাদেশের পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত, রাজৈর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুটুল বিশ্বাস, হীরা চৌধুরীসহ অনেকেই।
এসময় বক্তারা বলেন, এক সময় রক্তের অভাবে মানুষের মৃত্যুবরণ করতো। কিন্তু বর্তমানে তরুণ সমাজের সাহসী ভূমিকায় এমন ঘটনা আর ঘটছে না। তাই রক্তদানের মতো এমন মহৎ কাজের ধারাবাহিকতা ধরে রাখতে তরুণ সমাজকে আরো উৎসাহিত করতে হবে, তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। নইলে আগামীতে এসব তরুণরা আগ্রহ হারাবে।
আলোচনা সভা শেষে দুপুরে লটারির মাধ্যমে তরুণ রক্তদাতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
