ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৩৭
logo
প্রকাশিত : জুন ১৪, ২০২৬

নোয়াখালীতে শিক্ষার্থী ফাহিম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মানিক ভূঁইয়া, নোয়াখালী: নোয়াখালী বেগমগঞ্জের পৌর হাজীপুর আইডিয়াল স্কুলের মেধাবী ছাত্র আরাফাত হোসেন ফাহিম হত্যা মামলার প্রধান আসামি ও মাদক সম্রাট হারুনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় এলাকা ও পৌর বাজার প্রদক্ষিণ করে নোয়াখালী সুপার মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে এই সময় আন্দোলনকারীরা প্রধান সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ অব্যাহত রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থী আরাফাত হোসেন ফাহিমকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা অভিযোগ করেন, মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘটিত এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও সহযোগীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত না করা হলে সমাজে অপরাধপ্রবণতা আরও ভয়াবহ আকার ধারণ করবে।

বক্তারা আরও বলেন, ফাহিম হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না জনগণ। কর্মসূচি থেকে ফাহিম হত্যা মামলার প্রধান আসামি হারুনের ফাঁসি, ঘটনার সঙ্গে জড়িত সকলের দ্রুত গ্রেপ্তার এবং বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram