ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩০
logo
প্রকাশিত : জুন ১২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুরে ডুবে যাওয়ার পর বিকালে ওই শিশুদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

সদর থানার ওসি একরামুল হোসাইন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশু হলেন, সদর উপজেলার বাখেরআলী গ্রামের মোঃ জহুরুল ইসলামের আট বছর বয়সী মেয়ে মোসা. জেসমিন খাতুন এবং চাকপাড়া গ্রামের কাজল আহাদের সাত বছর বয়সী মেয়ে ইসরাত খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় জেসমিন ও ইসরাত। প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা কর্মীরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক বলেন, জেসমিনের মরদেহ বেলা পৌনে ৩ টার দিকে এবং ইশরাতের মরদেহ সাড়ে ৪ টার দিকে উদ্ধার করা হয়। নদীতে পানি বেশি ও স্রোত থাকায় উদ্ধার অভিযান বিলম্বিত হয়ে বলেও জানান তিনি।

সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন বলেন, পদ্মা নদীতে ডুবে দুই শিশু মৃত্যু ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram