ঢাকা
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩০
logo
প্রকাশিত : জুন ১২, ২০২৬

ঈদগাঁওতে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্বাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: ঈদগাঁওতে আজ বৃহস্পতিবার (১২ জুন) অনুষ্ঠিত হয়েছে স্টার্ট আপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া প্রদর্শন প্রোগ্রাম প্রতিযোগিতা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম কর্তৃক ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান প্রজেক্ট ও উদ্বাবনী ধারণা প্রদর্শন করা হয়।

অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মধ্যে ছিল আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, ঈদগাহ রশিদ আহম্মদ কলেজ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং মেহের ঘোনা শাহ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসা।

প্রজেক্টের মধ্যে ছিল স্মার্ট স্পিড ব্রেকার, বর্জ্য থেকে বায়ু প্লাস্টিক তৈরি, অঙ্কুরায়ণ, কৃষক বন্ধু এআই প্রভৃতি।

উপস্থিত ছিলেন পোকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, প্রভাষক আপন কান্তি দে, এস, এম, তারিকুল হাসান (তারেক), আশিকুর রহমান, মোঃ আব্দুল খালেক, তপন তালুকদার, বিকাশ কান্তি দে, বেলাল উদ্দিন, আব্দুর রহিম, আব্দুল গফুর, রেজাউল করিম, মোঃ শাহ জালাল, ইমরান বাইতুলসহ দায়িত্বশীল শিক্ষকবৃন্দ।

বিকেলে প্রতিযোগিতার বিজয়ী দল গুলোকে পুরস্কার বিতরণ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহিউদ্দিন, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানসহ অন্যান্যরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram