ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৪
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৬

দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে স্মার্টফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার শহিদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ে হলরুমে বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১২টায় টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, স্মার্ট ফোনে আসক্তি ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শহিদনগর এমএ জলিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খন্দকার আরিফ হোসেন এর সভাপতিত্বে ও লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সাংগঠনিক ফরিদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য তছলিম আহম্মেদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের অভিবাবক সদস্য খন্দকার আরিফ আহমেদ, সাবেক বিদুৎসাহী সদস্য মহিউদ্দিন খান, শিক্ষানুরাগী রিমন খন্দকার, সংগঠনের দাউদকান্দি শাখার সহ সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ রোধে শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

উল্লেখ্য, সংগঠনটি ৬৪ টি জেলায় গত ১৫ বছর শিক্ষার্থীদের সামাজিক সচেতনতায় কাজ করে যাচ্ছেন। সংগঠনের সকল সদস্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা তাদের প্রতি মাসের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে স্বেচ্ছায় সারা দেশে কাজ করছেন। এটি তাঁদের তম সামাজিক সচেতনতামূল কর্মসূচি ছিলো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram