ঢাকা
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১২
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৬

কাকরাইলে মৎস্যজীবী দলের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর মাগফেরাত ও জান্নাত কামনায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) রাজধানীর কাকরাইল নাইটেঙ্গেলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী নাদিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মুখপাত্র মেঘনা আলম এবং প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম (জাহিদ)। এছাড়াও প্রস্তাবিত কেন্দ্রীয় কমিটি ও সাবেক কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ মিছিল সহকারে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে গিয়ে মিছিল শেষ করার মাধ্যমে পুরো অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

সভাপতির বক্তব্যে নাদিম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কাছে আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্যের এক উজ্জ্বল বাতিঘর। তাঁর দেখানো পথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাবে। তিনি দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, “আমাদের সবার লক্ষ্য ও উদ্দেশ্য এক—সবার আগে বাংলাদেশ।”

দলের মুখপাত্র মেঘনা আলম তার বক্তব্যে বলেন, দলের অগ্রযাত্রা নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে হবে। অন্যদিকে প্রস্তাবিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম (জাহিদ) বলেন, দলকে এগিয়ে নিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অন্তরে ধারণ ও বুকে লালন করতে হবে।

পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নীতি অনুসরণ করে নতুন ও পুরাতন নেতাকর্মীদের মিলেমিশে কাজ করতে হবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখতে হবে।

পরিশেষে তিনি শহীদদের মাগফেরাত কামনা করে তার বক্তব্য শেষ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram