ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪১
logo
প্রকাশিত : জুন ১১, ২০২৬

বিশ্বকাপের আনন্দে কারাবন্দীরাও: টাঙ্গাইল কারাগারে টিভি স্থাপনে ডিসি শরীফা হকের উদ্যোগ

টাঙ্গাইল প্রতিনিধি: ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে টাঙ্গাইল জেলা কারাগারের বন্দীদের জন্য খেলা দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে টেলিভিশন স্থাপন করা হচ্ছে, যাতে কারাবন্দীরাও বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করতে পারেন।

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, তখন কারাগারে থাকা বন্দীদেরও এই আনন্দের অংশীদার করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক শরীফা হক জানান, নিয়মিত কারাগার পরিদর্শনের সময় বন্দীরা তার কাছে বিশ্বকাপ খেলা দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান। তাদের সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

তিনি বলেন, “কারাবন্দীরা শাস্তি ভোগ করলেও তারা সমাজেরই অংশ। একজন স্বাভাবিক মানুষের মতো তাদেরও বিনোদন ও আনন্দ পাওয়ার অধিকার রয়েছে। বিশ্বকাপ ফুটবলের মতো একটি বৈশ্বিক আয়োজনের আনন্দ থেকে তাদের বঞ্চিত রাখা উচিত নয়। সেই চিন্তা থেকেই আমরা টিভি স্থাপনের ব্যবস্থা করেছি।”

এদিকে জেলা কারাগার সূত্রে জানা গেছে, ইতোমধ্যে কয়েকটি ওয়ার্ডে টেলিভিশন স্থাপন করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব ওয়ার্ডে এই সুবিধা নিশ্চিত করা হবে। খেলা দেখার সুযোগ পেয়ে বন্দীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার বলেন, “বিশ্বকাপ উপলক্ষে টিভি স্থাপনের ফলে বন্দীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তাদের মধ্যে আনন্দের পাশাপাশি শৃঙ্খলাও বৃদ্ধি পেয়েছে। বন্দীদের মানসিক প্রশান্তি ও পুনর্বাসনের ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।”

জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, বন্দীদের মানসিক বিকাশ ও সংশোধনের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram