ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২২
logo
প্রকাশিত : জুন ১০, ২০২৬

মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে রোড শো ক্যাম্পেইন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বুধবার (১০ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ক্যাম্পেইন রোড শো অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ সংক্ষিপ্ত আলোচনা ও বৃক্ষ রোপণের মাধ্যমে উপজেলা চত্বর থেকে এ ক্যাম্পেইন রোড শো উদ্বোধন করেন।

ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত এনগেজ প্রকল্পের আওতায় রোড শো ক্যাম্পেইনের মাধ্যমে বৃক্ষ রোপণ, প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার কমানো, প্রাকৃতিক পরিবেশ, পরিবেশগত মানবাধিকার, পরিবেশ ন্যায়বিচার বিষয়ক বার্তা দ্বারা তৈরি ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টার দিয়ে ১৫টি সুসজ্জিত অটো ভ্যানের মাধ্যমে অডিও রেকর্ডকৃত বার্তা রোড শোতে সর্বদা বাজানো হয়। রোড শোতে নারী ও যুব প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলার ৬ ইউনিয়ন প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলায় এসে ১১১টি বৃক্ষ বিতরণের মাধ্যমে রোড শো ক্যাম্পেইন শেষ হয়।

ক্যাম্পেইনে উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার গোলাম রব্বানী, পরিবেশবাদী সংগঠন নিরাপদ নওগাঁর চেয়ারম্যান ও জেলা সিএসও‘র সদস্য এম সাখাওয়াত হোসেন, ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার তুহিন ইসলাম, টেকনিক্যাল অফিসার তামান্ন জেবিন, ফিল্ড ফেসিলেটেটর শুক্লাদেব ও মিলিতা মূর্মূ প্রমুখ অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram