ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫০
logo
প্রকাশিত : জুন ১০, ২০২৬

পুলিশের অভিযানে গাঁজাসহ চালক আটক, জব্দ মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ সিএনজি চালক মাহবুল আলম (৩৫) কে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিও জব্দ করা হয়েছে।

আজ বুধবার (১০ জুন) সকালে রামগড় থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে যে, গতকাল মঙ্গলবার (৯ জুন) দুপুরে রামগড় পৌরসভার দারোগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন বাংলা বাজার এলাকা থেকে একটি সিএনজি যোগে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য রামগড়ের দিকে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এএসআই আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ৯ নং ওয়ার্ড দারোগা পাড়া এলাকায় খাগড়াছড়ি, ঢাকা আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করেন।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে একটি সন্দেহভাজন সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সিএনজিতে থাকা দুই ব্যক্তি কৌশলে পালিয়ে গেলেও চালক মাহবুব আলমকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে সিএনজিতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা জব্দ করা হয়। পরবর্তীতে তালিকামুলে গাঁজা সহ সিএনজি জব্দ করেন এসআই আব্দুল আহাদ।

আটককৃত চালক মাহাবুব আলম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১নং বাগান বাজার ইউনিয়নের বাংলা বাজার হলুদিয়া গ্রামের মো.নুরুল আলমের ছেলে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী/২০২০) এর ৩৬(১) সারণির ১৯(খ)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই শামীম হোসাইনকে অর্পণ করা হয়েছে, কার্যক্রম চলমান রয়েছে এবং বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram