ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৬
logo
প্রকাশিত : জুন ৯, ২০২৬

বেলাবোতে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ১৫

প্রদীপ কুমার দেবনাথ, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও মাদক সংক্রান্ত অপরাধে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বেলাবো থানা পুলিশের তথ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে আদালতের পরোয়ানাভুক্ত তিন আসামি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন, মরিচাকান্দি এলাকার মো. হোসেন, ধুকুন্দি (নয়াবাগ) এলাকার মো. আশরাফুল রহমান শুভ এবং দিঘলদী চরভাগবের এলাকার মো. মোরশেদ আলম রিপন।

এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন মকবুল হোসেন (৪২), টুটুল (২২), মোশারফ হোসেন (৪০) ও আকরাম হোসেন (২৪)।

অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইয়াবা সেবনের দায়ে আটজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, সাব্বির (২২), এবাদত মিয়া (২২), অনিক লাল (২০), রমিম (২০), মেহেদী (২২), খোরশেদ (৩৬), উবায়দুল্লাহ (৩৩) ও কাউছার (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়াবা সেবনের অপরাধে অধিকাংশ দণ্ডপ্রাপ্তকে অর্থদণ্ডের পাশাপাশি ১২ থেকে ২০ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অন্যান্য ধারায় কয়েকজনকে ৪০ দিন থেকে ২ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গ্রেপ্তার হওয়া পরোয়ানাভুক্ত ও এজাহারভুক্ত আসামিদের নরসিংদী আদালতে সোপর্দ করা হয়েছে। আর দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, মাদক, চুরি, প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram