ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৬
logo
প্রকাশিত : জুন ৯, ২০২৬

নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি নোবিপ্রবির ফার্মেসী বিভাগের অধ্যাপক এবং ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এর ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোবিপ্রবি আইন ২০০১ এর ১২(১) ধারা অনুযায়ী চার বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন, ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পরে বিকেলে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর নিকট নবনিযুক্ত উপ-উপাচার্য যোগদান পত্র হস্তান্তর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রসঙ্গত, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিভাগে বি.ফার্ম (B.Pharm) এবং এম.ফার্ম (M.Pharm) ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষা ও পিএইচডি (Ph.D.) ডিগ্রী সম্পন্ন করেন এবং জাপানের শিমানে বিশ্ববিদ্যালয় থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ JSPS পোস্ট ডক্টরাল ফেলোশিপ (২০১৪-২০১৬) সম্পন্ন করেন। তাঁর প্রধান গবেষণার ক্ষেত্র হলো ফার্মাকোলজি (Pharmacology) এবং ফার্মাকোজেনেটিক্স (Pharmacogenetics)। তিনি মূলত বাংলাদেশের মানুষের অটিজম স্পেকটার্ম ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া, ডায়াবেটিস, জরায়ুমুখের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের ফার্মাকোজেনোমিক্স নিয়ে কাজ করছেন।

অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের ২০০টি গবেষণা প্রকাশনা আছে। যার মধ্যে ১৮৮টি আন্তর্জাতিক জার্নালে। তিনি গবেষণার জন্য ইউজিসি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ৪০টিরও বেশি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। তাঁর গুগল স্কলার সাইটেশন সংখ্যা ৪৩৭০।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram