ঢাকা
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৭
logo
প্রকাশিত : জুন ৯, ২০২৬

গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: টেকেরহাট-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর বাজারে সরকারি খাস জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ওই বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কতিপয় ব্যবসায়ী উলপুর বাজারে সরকারি খাস জমি বন্দোবস্ত না নিয়ে স্থাপনা নির্মাণ করেন। ইউনিয়ন ভূমি অফিসের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে প্রভাব খাটিয়ে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে যান। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এদিন ওই বাজারের তিনটি অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করা হয়।

এসময় উলপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মহাসিন উদ্দিন, উলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর ফকির, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন শরিফ বলেন, এদিন আমরা উলপুর বাজারের তিনটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। তবে অবৈধ স্থাপনা সমুহের মালিকদের না পাওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram