ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪০
logo
প্রকাশিত : জুন ৮, ২০২৬

বরিশালে পার্সেন্টেজ না পেয়ে বীর মুক্তিযোদ্ধার ঘরের ছাদ ঢালাই বন্ধ করলেন পিআইও

জিহাদ রানা, বরিশাল ব্যুরো: মুক্তিযোদ্ধার ঘর নির্মাণ কাজে পার্সেন্টেজ না পাওয়ায় ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মামুন দর্জি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী পৌর এলাকার বড় কসবা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. খলিল দর্জির বাড়িতে একটি ভবন নির্মাণাধীন রয়েছে। ভবনের ছাদ ঢালাইয়ের জন্য প্রায় এক মাস আগে রড বাঁধাইয়ের কাজ সম্পন্ন করা হয়। কিন্তু এখনো ছাদ ঢালাইয়ের কাজ শুরু করা হয়নি। ফলে রড বৃষ্টির পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সরকারি প্রকৌশলী সরেজমিন পরিদর্শন করে ছাদ ঢালাইয়ের অনুমতি দিলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস ভবনটি পরিদর্শন না করে কাজ বন্ধ রাখেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নেয়ামুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে। তবে কাজটি সাব-ঠিকাদার হিসেবে পরিচালনা করছেন মো. রিফাত বেপারী। কাজের সাব-ঠিকাদার রিফাত বেপারীর অভিযোগ, উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করে পিআইও অফিসে পাঠিয়েছেন। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস কাজের বিল ছাড় করতে ৬% টাকা দাবি করছেন। সর্বশেষ আমার জন্য ৪% বলে দিয়েছেন। এই টাকা আগে না দিলে তিনি ফাইল ঢাকায় পাঠাবেন না। ফলে বিল না পাওয়ায় ছাদ ঢালাইয়ের কাজ করা সম্ভব হচ্ছেনা।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্রের ব্যবহৃত (০১৭০০-৭১৭০৬৫) মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বার বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram