ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৭
logo
প্রকাশিত : জুন ৫, ২০২৬

পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফ'র, বিজিবির বাধা

মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের প্রধানপাড়া সীমান্তে ১০ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টার করেছে ভারতীয় বিএসএফ।

শুক্রবার (৫ জুন) ভোর রাতে নীলফামারী ব্যাটালিয়নের ৫৬ বিজিবির বড়বাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫৮/৫-এর কাছাকাছি ভারত সীমান্ত এলাকায় বিএসএফের ৯৩ টিয়াপাড়া ক্যাম্প ১০ জন নারী ও পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বিএসএফ'র। বর্তমানে তারা সবাই ভারতের অভ্যন্তরে জিরো লাইনে অবস্থান করছে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোররাতে ভারতীয় সীমান্তের কাঁটাতারের গেট খুলে দিয়ে তাদের বাংলাদেশের উদ্দেশ্যে ঠেলে দেয় বিএসএফ। এ সময় বিজিবির একটি টহলদল তাদের বাধা প্রদান করলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের নিয়ে ভারতের অভ্যন্তরে সরে যায়। বর্তমানে ওই ১০ জন নারী-পুরুষ সীমান্তের ভারতীয় অংশে, শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থান করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফের টহলদল সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে আলোচনা হলেও কোন সমাধান হয়নি বলে জানান বিজিবি।

এদিকে অনুপ্রবেশ ও পুইশন ঠেকাতে জেলার সকল সীমান্তে বিজিবি তাদের টহল জোরদার করেছে ৷ পাশাপাশি সচেতনতামূলক প্রচার প্রচারণা করছে বিজিবি ৷ বিজিবির সাথে স্থানীয় সীমান্তে থাকা এলাকাবাসি রাত জেগে সীমান্তে পাহারা দিতে দেখা গেছে ৷

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির বাঁধায় পুশইন হওয়া ১০ জন ভারতের শূন্য রেখায় অবস্থান করেছে ৷ অনুপ্রবেশ ও পুশইন রোধে আমাদের সীমান্তে টহল জোরদার রয়েছে ৷

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram