

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে পর্যটকবাহী ভ্রমণ শৈলী নামক হাউজ বোটে নিঝুম (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
সে জেলার ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের স্বপন চন্দ্র সরকারের ছেলে। শুক্রবার (৫ জুন) দুপুর ৩ টার দিকে ভ্রমণ শৈলী নামক হাউজ বোটে ঘটনাটি ঘটেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভ্রমণ শৈলী নামক হাউজ বোটে করে পর্যটকগণ টাঙ্গুয়ার হাওরে গোসল শেষে ফিরে আসে। এসময় অসাবধানতাবশত পা পিছলে ইঞ্জিনের উপর পড়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম।
