ঢাকা
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৫
logo
প্রকাশিত : জুন ২, ২০২৬

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচার: প্রকৃত সত্য তুলে ধরলেন এমপি ফখরুল

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী-৫ আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত কোরবানির ঈদ উপহারের ১০ লক্ষ টাকার অনুদান নিয়ে একটি মহলের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।

সোমবার (১ জুন) রাতে নির্ঝর কনভেনশন হলে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও এক মতবিনিময় সভায় তিনি এই বিভ্রান্তির বিস্তারিত ব্যাখ্যা দেন।

এমপি ফখরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুই ঈদ উপলক্ষে বরাদ্দকৃত অনুদানের অর্থ সম্পূর্ণ সরকারি নিয়ম-কানুন মেনে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণ করা হয়। চলমান বরাদ্দটি সরকারি ব্যাংক হিসাবে প্রক্রিয়াধীন থাকা অবস্থাতেই একটি রাজনৈতিক প্রতিপক্ষ ও বিভিন্ন ভুয়া (ফেক) ফেসবুক আইডি থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে খোঁজ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এ টাকার সামান্য অংশ এমপি’র পরিবারের কারো নামে জমা হয়েছে কিনা তা খতিয়ে দেখুন।

তিনি স্পষ্ট করে বলেন, জনগণের কল্যাণে বরাদ্দকৃত এই সহায়তা সম্পূর্ণ স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়ায় প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এখানে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অনুদানের অর্থ বরাদ্দ, ব্যাংকিং প্রক্রিয়া এবং বিতরণ সংক্রান্ত আইনি বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেন। একই সাথে তিনি অপপ্রচারকারীদের মিথ্যা তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে সত্য ও যাচাইকৃত তথ্যের ওপর আস্থা রাখার অনুরোধ করেন।

এছাড়াও কিশোর গ্যাং ও হেলমেট বাহিনীর দৌরাত্ম্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেন এমপি ফখরুল।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram