ঢাকা
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০১
logo
প্রকাশিত : জুন ২, ২০২৬

গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রীতম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোপালগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের প্রসেনজিতের ছেলে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃতের সংখ্যা দাড়ালো ০৪ জনে।

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নিয়াজ মোহাম্মদ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৮ মে হামের উপসর্গ নিয়ে প্রীতমকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিল। সোমবার (১ জুন) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে এখনো হামের উপসর্গ নিয়ে ৫৬ জন রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৭২ জন। হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৯৬৯ জন এবং গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয় ভর্তি হয়েছে ১১ জন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram