ঢাকা
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৪
logo
প্রকাশিত : জুন ১, ২০২৬

ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান অট্টালিকায় যারা থাকেন তাদের কথা নয়, সাধারণ মানুষের কথা ভাবছেন বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এমপি কামরুল আরও বলেন, আমি কারো উন্নয়ন করতে না পারলেও কারো ক্ষতি করিনি। আমি নির্বাচনের আগে ও পরেও বলছি জনগণ আমার অভিভাবক। আমি ভুল করলে আপনারা ধরিয়ে দিবেন। আমার রাজনীতি জনগণের কল্যাণের জন্য।

সোমবার বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাও বাজার সংলগ্ন মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার অনুযায়ী যা বলেছিলেন তা বাস্তবায়ন করতে নির্বাচনে ভোটের কালি মুছে যাওয়ার আগেই ফ্যামেলী কার্ড দিয়েছেন। সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন।

শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোশাহিদ আলী তালুকদার এর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মুন্সির সঞ্চলনায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য খসরুল আলম, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার, বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা শামছুল হক মেম্বার প্রমুখ। সভায় উপজেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram