ঢাকা
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:২৭
logo
প্রকাশিত : জুন ১, ২০২৬

নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। “দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা” এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সোমবার (১ জুন) র‍্যালি ও আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে সোমবার বেলা ১১টায় র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রণিসম্পদ কার্যালয়ের হলরুমে দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস, জেলা ভেটেরিনারী অফিসার ড. বিনয় কৃষ্ণ মন্ডল, জেলা ট্রেনিং অফিসার ডা. মো. আজহার-উল আলম, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু, ভেটেরিনারী সার্জন ডা. মো. তরিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা দেশের পুষ্টির চাহিদা মেটাতে এবং গ্রামীণ অর্থনীতি সচল রাখতে দুগ্ধ শিল্পের অবদান তুলে ধরেন। বিশেষ করে দুগ্ধ উৎপাদনে নারী খামারিদের অংশগ্রহণ ও সাফল্যের প্রশংসা করে তাদেরকে আরও বেশি সহযোগিতা ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram