ঢাকা
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৯
logo
প্রকাশিত : মে ৩১, ২০২৬

মানিকগঞ্জে পৃথক ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় মা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

শনিবার (৩০ মে) দিবাগত রাতে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দৌলতপুর উপজেলার বাঁচামারা চরাঞ্চলের কাপড় ব্যবসায়ী আব্দুস সালামের স্ত্রী আমিনা বেগম ও তাদের দেড় বছরের শিশু সন্তান আসলাম এবং সদর উপজেলার পুটাইল গ্রামের মোনসের আলীর ছেলে মো. সজিব (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে কাপড় ব্যবসায়ী আব্দুস সালাম দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। বাড়ি পৌঁছানো মাত্রই তার ছোট ভাই ইউসুফ আলী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা সালামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ উঠেছে, সালাম বাড়ি ফেরার আগেই তার ঘরের ভেতরে স্ত্রী আমিনা বেগম এবং দেড় বছরের সন্তান আসলামকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে ইউসুফ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, রাতেই মা-ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ইউসুফ আলী কৌশলে পালিয়ে যায়। অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

অন্যদিকে, একই রাতে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণনগর এলাকায় নিজ বাড়িতে হামলার শিকার হন মো. সজিব নামে এক যুবক। দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাজাহান জানান, সজিবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram