ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২৭
logo
প্রকাশিত : মে ২৫, ২০২৬

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার পরিস্থিতি কী

জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন কাজের জন্য বিশ্বে প্রতিদিনই বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে পড়েছে মেগাসিটি ঢাকাও।

তবে আজ বায়ুদূষণের তালিকায় ৯ নম্বরে রয়েছে ঢাকা, স্কোর ৯২। শহরটির বায়ুর এ মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। দূষিত বাতাসের শহরের তালিকায় ১৮৫ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। অর্থাৎ এখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ সোমবার (২৫ মে) বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ৯। বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৮৫। অর্থাৎ এখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির শান্তিয়াগো। শহরটির বায়ুমান স্কোর ১৮২। একই সময়ে স্কোর ১৬৬ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৩৮। এ ছাড়া পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে কঙ্গোর কিনশাসা, স্কোর ১৩২।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০-এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ মারা যায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram