

মানিকগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জিআর চাউল বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগীতায় ও ডিসএবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এমডিপিওডি) আয়োজনে এই কর্মসূচীর আওতায় মোট ৯০০ প্রতিবন্ধী ব্যক্তিকে এই চাল দেয়া হয়।
শনিবার দুপুরে জেলা সমন্বিত ভবন মিলনায়তনে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল বাতেন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা লুৎফর রহমান, ডিসএবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এমডিপিওডি) নির্বাহী পরিচালক মো: ইন্তাজ আলী উপস্থিত ছিলেন।

