ঢাকা
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৫
logo
প্রকাশিত : মে ২২, ২০২৬

নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের হাজী বাড়িতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ইউনুস হাজির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুটির বয়স দেড় বছর বলে জানা গেছে। সে ইউনুস হাজির মেয়ের ঘরের নাতি। কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে শিশুটি বাড়ির পাশের পুকুর ঘাটে চলে যায়। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে নানা ইউনুস হাজি নাতির মরদেহ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয়রা জানান, ছোট শিশুদের প্রতি সব সময় নজরদারি রাখা জরুরি। সামান্য অসতর্কতায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram