ঢাকা
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০০
logo
প্রকাশিত : মে ২২, ২০২৬

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার সিংগাইর থানার এএসআই ফারুক

মোবারক হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মাদক উদ্ধার, ইভটিজিং প্রতিরোধ, আসামী গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিথি নিয়ন্ত্রণসহ অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন সিংগাইর থানার এএসআই ফারুক হোসেন (নিরস্ত্র)। সেই সঙ্গে জেলার সেরা উপসহকারী পরিদর্শকও (এএসআই) মনোনীত হন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) মাসিক অপরাধ সভায় তাঁর হাতে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও সেরা উপসহকারী পরিদর্শকের (এএসআই) সম্মাননা ক্রেস্ট এবং সনদপত্র তুলেদেন পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপসহকারী পরিদর্শক (এএসআই) ফারুক হোসেন সিংগাইর থানায় যোগদানের পর থেকেই মাদক উদ্ধার, ইভটিজিং প্রতিরোধ, আসামী গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিথি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও পেশাগত কাজ করে ব্যাপক প্রশংসিত হন। এরই অংশ হিসেবে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার ও সেরা উপসহকারী পরিদর্শক (এএসআই) হিসেবে মনোনীত হন তিনি।

উপসহকারী পরিদর্শক (এএসআই) ফারুক হোসেন বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার আমার কাজের প্রতি দায়বদ্ধতা বৃদ্ধি পাবে। এবং ভালো কাজ করতে আরও উৎসাহিত করবে। আমি সব সময় চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার।

তিনি বলেন, এই সফলতা অর্জনের পেছনে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, থানার অফিসার ইনচার্জ মো: মাজহারুল ইসলাম ও এএসআই আব্দুল জলিলসহ থানার সকল পুলিশ সদস্যের অবদান রয়েছে। আমি সবার প্রতি চির কৃতজ্ঞ। আমি যেন ভবিষ্যতে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram