ঢাকা
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪১
logo
প্রকাশিত : মে ২১, ২০২৬

মাদকমুক্ত শরীয়তপুরের দাবিতে মানববন্ধন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলায় মাদকের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় যুবসমাজ। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়-এর সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার শতাধিক যুবক অংশ নেন। পরে তারা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মানববন্ধনে অংশ নেওয়া যুবকদের অভিযোগ, সদর উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন মাদকের ভয়াবহতা বেড়ে যাচ্ছে। বিশেষ করে স্বর্ণঘোষ, চর পালং, রাজগঞ্জ, রাজগঞ্জ চৌরঙ্গী মোড়, ধানুকা, তুলাসার, মনোহর বাজার, হুগলী, শিল্পকলা, আমীন বাগ, পাকার মাথা আটং, বালুচরা, প্রেমতলা, শাবনুর মার্কেট, কোটা পাড়া ও বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে বলে দাবি করেন তারা।

বক্তারা বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে। অনেক শিক্ষার্থীও মাদকের ঝুঁকিতে জড়িয়ে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সিজান মোল্লা, মিঠু হাওলাদার, সিফাত হাওলাদারসহ আরও অনেকে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

বক্তারা আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ সময় তারা মাদকমুক্ত শরীয়তপুর গড়তে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram