ঢাকা
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪৪
logo
প্রকাশিত : মে ২১, ২০২৬

রোহিঙ্গা শিশুদের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক- কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এ ঈদ উপলক্ষে শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের আওতায় বৃহস্পতিবার (২১মে) সকাল ১০টায় ক্যাম্প-৪ এর সিআইসি অফিস দরবার হলে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন কেয়ার অ্যান্ড মেইন্টেনেন্স অফিসার, সিআইসি অফিস ক্যাম্প -৪ ইকবাল হোসেন এছাড়াও আরো উপস্থিত ছিল সিএইচই অফিসের মোঃ মাসুদ রানা এ সময় সাইট ম্যানেজমেন্ট সাপোর্ট (এসএমএস)-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় মোট ২৩৯ জন রোহিঙ্গা শিশুর মাঝে ঈদ উপলক্ষে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল মুড়ি ১ কেজি, গুঁড়া দুধ ১ কেজি, ছোলা ১ কেজি, লাচ্ছা সেমাই ৫০০ গ্রাম, ডাল ৫ কেজি, সয়াবিন তেল ২ লিটার, আটা ২ কেজি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, সাবান ৪টি, টুথব্রাশ ১টি, টুথপেস্ট ২টি, চিনি ২ কেজি, লাল মরিচ গুঁড়া ১০০ গ্রাম, লবণ ২ কেজি এবং নুডলস (১৬ পিস) ১ প্যাকেট। এছাড়া ৭৬ জন কন্যা শিশুর মাঝে স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

সুশীলনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর আঁখি পারভিন, সোবহান আলী এবং জাহিদুল হক। খাদ্য সামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়। তারা সুশীলন ও এইচসিআই-এর প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram