ঢাকা
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৬
logo
প্রকাশিত : মে ২১, ২০২৬

গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালক হত্যা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ব্যাটারি চালিত রিক্সা চুরির অভিযোগ এনে আলামীন শেখ (৩০) নামে এক রিক্সা চালককে হত্যা করা হয়েছে। বুধবার রাতে গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডাঃ এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার মোঃ কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে ওই রিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিক্সা চালক আল আমিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারি চালিত রিক্সা ভাড়ায় চালাতো আল আমিন শেখ। দুইদিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিক্সা চুরি হলে আল আমিন চুরি করেছে বলে সন্দেহ করা হয়। পরে বুধবার আল আমিনকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়। এসময় আল আমিনের মাকে গ্রামের বাড়ী থেকে ডেকে আনা হলে তিনি ঘরের দরজা বন্ধ পান। পরে তিনি ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে ভিতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে বাড়ীর কেয়ারটেকার কামরুল ঠাকুর পলাতক রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram