ঢাকা
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:১৫
logo
প্রকাশিত : মে ২০, ২০২৬

২৫ মে’র মধ্যে বোনাস পরিশোধের আহ্বান ইন্ডাস্ট্রিয়াল পুলিশের

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলের শিল্প-কারখানার শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য বকেয়া পাওনাদি যথাসময়ে পরিশোধ এবং সম্ভাব্য সমস্যা উত্তরণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে, বিকেল তিনটায় বিজিএমইএ কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

​ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মাহমুদা বেগমের সভাপতিত্বে সভায় তৈরি পোশাক শিল্প ও বিভিন্ন খাতের শীর্ষ নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার প্রারম্ভে সভাপতি তার সূচনা বক্তব্যে চট্টগ্রাম গার্মেন্টস শিল্পের সার্বিক দিক ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন।

উক্ত মতবিনিময় সভায় বিজিএমইএ-এর প্রথম সহ-সভাপতি জনাব সেলিম রহমান ও বিজিএমইএ-এর অন্যান্য ডিরেক্টরবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য ও মতামত উপস্থাপন করেন।

সভায় উপস্থিত সকল পক্ষ আসন্ন ঈদে শ্রমিকদের বেতন-বোনাস, ছুটি এবং ঈদের যাতায়াত (গমনাগমন) বিষয়ে নিজ নিজ আশুকরণীয় ও প্রস্তুতিমূলক বক্তব্য তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মাহমুদা বেগম আগামী ২৫ মে এর পূর্বেই কারখানার শ্রমিকদের বোনাস পরিশোধ করার জন্য মালিকপক্ষকে বিশেষ অনুরোধ জানান। একই সাথে সরকার নির্ধারিত তারিখের মধ্যে মে মাসের বেতন ও অন্যান্য বকেয়া পরিশোধ নিশ্চিত করতে উপস্থিত স্টেকহোল্ডার নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​শ্রমিকদের ছুটি, গমনাগমন এবং ঈদের বন্ধকালীন সময়ে কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি জোর দেন। এজন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, চট্টগ্রামের পক্ষ থেকে দিন-রাত ২৪ ঘণ্টা মোবাইল টিমের টহল বৃদ্ধির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সিএমপি থানাধীন মোবাইল টিমসমূহকে নিজ নিজ এলাকায় আরও বেশি তৎপর থাকার জন্য সিএমপি প্রতিনিধিকে অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যের আলোকে চট্টগ্রাম অঞ্চলের মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ আশ্বস্ত করেন যে, তারা সর্বদা দায়িত্বশীল আচরণ ও সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় রাখবেন। বিগত ঈদুল ফিতরের ন্যায় এবারও ঈদুল আজহা তে ও চট্টগ্রাম অঞ্চলের শিল্প-প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতন, বোনাস ও ঈদের ছুটি যথাসময়ে প্রদান করা হবে মর্মে স্টেকহোল্ডার নেতৃবৃন্দ ও মালিকপক্ষ থেকে সভাপতি কে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram