ঢাকা
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১১
logo
প্রকাশিত : মে ১৯, ২০২৬

চিলমারীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে বোরো সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনামুল হক, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও চালকল মালিক সমিতির সভাপতি মো.হাফিজুর রহমান, সাবেক অধ্যক্ষ মো.শামসুদ্দীন সরকার, বিএনপি নেতা সাহেব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে এ্যাপস এর মাধ্যমে আবেদনের ভিত্তিতে লটারী করে ২৩০ জন প্রান্তিক কৃষকের নিকট থেকে ৬৯০ মে.টন ধান, প্রতিকেজি চাল ৪৯ টাকা দরে উপজেলায় ৩৭ জন মিলারের মাধ্যমে ৯৩৭ মে. টন চাল ও প্রতি কেজি ৩৬ টাকা দরে ৭৩ মে.টন গম ক্রয় করা হবে। যা গত ৩ মে তারিখে শুরু হয়ে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে।

মঙ্গলবার মো.শামসুদ্দিন সরকার নামের এক চালকল মালিকের নিকট হতে ৫ মে.টন চাল নিয়ে চাল ক্রয় অভিযানের উদ্বোধন করা হয়। উল্লেখ্য, গত ৩ মে তারিখে সারাদেশে একযোগে চাল ক্রয় অভিযানের উদ্বোধন করা হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram