ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১১
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

রাজৈরে ৩টি পিকআপসহ চোরচক্রের ২ সদস্য গ্রেফতার

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন নয়াকান্দি গ্রাম থেকে চুরি হওয়া একটি পিকআপ জেলার শিবচর উপজেলার পাচ্চর ব্রিজের নিকট একটি পরিত্যক্ত গ্যারেজ থেকে উদ্ধার করেছে রাজৈর থানার পুলিশ। এসময় ঐ গ্যারেজ থেকে আরো দুইটি চোরাই গাড়ী উদ্ধার করা হয়।

গাড়ী চুরির সাথে জড়িত গ্যারেজ মালিক মাদারীপুরের শিবচর উপজেলার ফারুক মোল্যাকেও গ্রেফতার করে পুলিশ। সে একই এলাকার হামিদ মোল্লার ছেলে। তার স্বীকারোক্তি মোতাবেক ঢাকার গাবতলী থেকে অন্তর বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। অন্তর নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি গ্রামের মধু বিশ্বাসের ছেলে। তাদের দুইজনকে মাদারীপুর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে রাজৈর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন শিবচর সার্কেলের এএসপি মোঃ সালাউদ্দিন কাদের। তিনি জানান, গত ৮মে সন্ধ্যায় টেকেরহাট গোপালগঞ্জ সড়কের রাজৈর উপজেলাধীন নয়াকান্দি এলাকার রাস্তা থেকে রিপন শেখের একটি পিকআপ (ঢাকা মেট্রো ড ১২-৬৭০৬) চোর চক্র নিয়ে যায়। গাড়ীর মালিক রিপন শেখের বাড়ী নয়াকান্দি এলাকায়। তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে রবিবার (১৭ মে) রাতে চোরাই পিকআপসহ আরো দুটি গাড়ী ফারুক মোল্লার গ্যারেজ থেকে উদ্ধার করা হয়। রিমান্ডে আনার পর তাদের কাছ থেকে গাড়ী চোর চক্রের আরো তথ্য পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram