ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১২
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

কালিয়ায় মাছের পোনা অবমুক্ত করলেন এমপি জাহাঙ্গীর আলম

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের খাশিয়াল ঘোপে ২০২৫-২৬ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ৬০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

এসময় নড়াইল জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক জিল্লুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নড়াইল সদর মোঃ আবু রায়হান, খাশিয়াল ইউপি চেয়ারম্যান বরকত উল্লাহসহ উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

জলাশয়ের উৎপাদন বৃদ্ধি, স্থানীয় জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ এবং জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়নের লক্ষ্য নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। খাশিয়াল ঘোপের এ উদ্যোগের মাধ্যমে এলাকার ৩০ জন সুফলভোগী উপকৃত হবেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই মৎস্য চাষ ও জল ব্যবস্থাপনার বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram