

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
সোমবার দুপুরে উপজেলার বোর্ড হাটে থেকে কালি পুকুর পাকা রাস্তার ৬৬ লাখ টাকা ব্যয়ে সোয়া ৩ কিঃমিঃ রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা প্রকৌশলী মাঈদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক হাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

