ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:০৬
logo
প্রকাশিত : মে ১৮, ২০২৬

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। একজনের বয়স ৩২ বছর, অপরজনের বয়স ১৮ বছর।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী নামক স্থানে ঢাকামুখী লেনে একটি গাছের চারা ভর্তি ট্রাককে পেছন থেকে মাছ ভর্তি একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মাছের ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং দুইজন নিহত হয়। ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, এক্সপ্রেসওয়েতে একট ট্রাককে পেছন থেকে মাছ ভর্তি একটি ট্রাক ধাক্কা দিলে পেছনের ট্রাকের দুইজন নিহত হযন। এখনো তাদের পরিচয় জানা যায় নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram