ঢাকা
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৯
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৬

মানিকগঞ্জের নদীভাঙন রোধে ১৫০০ কোটি টাকার ৫টি প্রকল্প নেয়া হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের নদীভাঙন রোধে ১৫০০ কোটি টাকার ৫টি প্রকল্প নেয়া হয়েছে। আগামী বর্ষার পর পরই প্রকল্পের কাজ শুরু হবে। এর মধ্য দিয়ে স্থায়ীভাবে মানিকগঞ্জকে নদীভাঙন থেকে রক্ষা করা হবে। এতে করে মানিকগঞ্জের ভাঙনকবলিত মানুষের আর দিনরাত উদ্বিগ্ন-উৎকন্ঠার মধ্যে থাকতে হবে না।

পানিসম্পদ প্রতিমন্ত্রী মো: ফরহাদ হোসেন আজাদ আজ রোববার দুপুরে শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট পদ্মার ভাঙনকবলিত বরুরিয়া এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী খাল খনন করবো। আমরা বর্ষা মৌসুমের পরবর্তীতেই সেই খাল খনন কাজ শুরু করবো। এর পাশাপাশি আমরা বৈদেশিক সাহায্য নিয়ে আরো কিছু প্রকল্প আমরা হাতে নিয়েছি, যা টাঙ্গাইল এবং সিরাজগঞ্জকে নিয়ে প্রায় ২৬ শত কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। ইনশাল্লাহ সেই প্রকল্পের কাগজ মন্ত্রণালয় পৌঁছে গেছে আমরা অনুমোদন দিয়েই সেটা বাস্তবায়ন শুরু করবো। এসব প্রকল্প বাস্তবায়িত হলে পাটুরিয়া ফেরিঘাটসহ পদ্মা-যমুনার চরাঞ্চলগুলো সুরক্ষা পাবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশেই আমি এসব ভাঙনকবলিত এলাকাগুলো দেখতে এসেছি। নদীভাঙন থেকে যেন রক্ষায় পায় আগামীকাল থেকেই ভাঙনরোধে কাজ শুরু করা হবে। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন, সারাদেশে ২০ হাজার কিলোমিটার নদী খাল খনন করবো। আমরা বর্ষা মৌসুমের পরবর্তীতেই সেই খাল খনন কাজ শুরু করবো।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর ও মঈনুল ইসলাম খানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram