

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে আংঙ্গুর আলী (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭) সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই-বারেকটিলা সড়ক থেকে লাশ উদ্ধার করা হয়৷
নিহত আঙ্গুল মিয়া রাজাই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত সংলগ্ন রাজাই গ্রামের রাজাই মিশন ইস্কুলের পাশে বারিক্কার টিলা রাস্তার পাশে থেকে আংকুর মিয়ার মরদেহ পরে থাকতে দেখে। পরে ঘটনাটি জানাজানির উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়াসহ বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে যাওয়ার পর লাশের পরিচয় সনাক্ত করে।
বাদাঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

