

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার মাধবপুর গ্রামের মোহন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আকবর মৃধা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাধবপুর গ্রামের মোহন হত্যা মামলার আসামি আকবার মৃধা ফুলহরি গ্রামে অবস্থান করছে। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্প্রতি মাধবপুর গ্রামে প্রভাব বিস্তার করা নিয়ে বিএনপি'র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মোহন নামের এক ব্যক্তি মারা যায়।

