ঢাকা
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৫
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৬

মহেশখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সরওয়ার কামাল, মহেশখালী: মহেশখালীতে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড বেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় বাস্তবায়িত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সকাল ১০টায় মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামাণিক। স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার।

বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম, মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে মহেশখালী উপজেলা বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram