ঢাকা
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৪
logo
প্রকাশিত : মে ১৭, ২০২৬

শ্রীবরদীতে আভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে শ্রীবরদী খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার মনিষা আহমেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রানী পন্ডিত, খাদ্য গুদাম কর্মকর্তা গুলসানা খাতুন, স্থানীয় কৃষক, চালকল মালিক, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীবৃন্দ।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে শ্রীবরদী উপজেলার কৃষকদের কাছ থেকে ২১৪৮.০০০ মেট্রিক টন ধান ও ৭টি অটো এবং ৬টি হাস্কিং চালকলের বিপরীতে ৩৬৮.০০০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram